× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

চরফ্যাশনে বিদ্যূৎত বিভাগের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২০

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে নিরবচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করণ, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যূৎ বিভাগের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ভোলার চরফ্যাসনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বুধবার(২৯জুলাই)সকাল ১০ টায় চরফ্যাসন সদর রোডে ভোলা জেলা নাগরিক ফোরাম(বিডিসিএফ) দক্ষিণ কমিটির ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ইয়াহ ইয়া ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।

উক্ত মানববন্ধনে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতি, চিলেকোঠা, জলবায়ু ফোরামসহ কয়কটি সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের নিকট বিদ্যূৎ বিভাগের বিভিন্ন অনিয়মের তথ্য দিয়ে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..