× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

নিজস্ব প্রতিবেদক

অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই-মির্জা ফখরুল

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই

ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের টাকা লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম করার অভিযোগ তুলেছে বিএনপি। শুক্রবার (১০ জুন) গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে এক সমাবেশে এ অভিযোগ করেন নেতারা।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত বছরগুলোর দুঃশাসনের কারণে সরকার জনগণের শত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পি কে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এ সরকার, যারা এ বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাতদের সরকার।
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কোন বাজেট, কার বাজেট, কারা বাজেট দিয়েছে? জনগণের বাজেট দেয়ার কোনো এখতিয়ার তাদের (সরকার) নেই। গত ১৫ বছরে তারা প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন জনগণের শত্রু, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।’

বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজ বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন।

গ্যাসসহ দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, যখন মানুষ চাল-ডাল, তেল-নুন কিনতেই হিমশিম খাচ্ছে, তখন আবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, মানুষের প্রতি এই সরকারের কোনো ভালোবাসা নেই। বর্তমানে ৪২ শতাংশ মানুষ দরিদ্র হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতকার্মীরা জড়ো হন। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..