× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

অনলাইনে ভ্যাট দিন,দেশ গড়ায় অংশ নিন প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
অনলাইনে ভ্যাট দিন

আজ ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। যথাযথ ভ্যাট আদায়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতি বছর উদযাপিত হয় জাতীয় ভ্যাট দিবস। অনলাইনে ভ্যাট দিন,দেশ গড়ায় অংশ নিন’এই শ্লোগানকে সামনে রেখে ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

আজ ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মস‚চি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোভিড পরিস্থিতিতে এবার ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মস‚চি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সেমিনারের আয়োজনসহ ভ্যাট অফিসগুলোতে বিশেষ সেবা দেয়া হবে।

এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাণীতে বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আমি ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে ‍নিয়োজিত সকল পর্যায়ের রাজস্ব কর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

আত্মমর্যাদায় বলীয়ান স্বনির্ভর জাতি গঠনের চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজস্ব আহরণে আরো গতিশীলতা আনা প্রয়োজন। এক্ষেত্রে ভোক্তাসাধারণ ও ব্যবসায়ীবৃন্দকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। আমি রাজস্ব আহরণের গতিধারাকে আরো বেগবান করতে ব্যবসায়ী, করদাতা, ভোক্তাসাধারণ ও রাজস্ব কর্মীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন,“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি দেশের আপামর জনসাধারণ, ব্যবসায়ী এবং ভ্যাট আহরণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

 আওয়ামী লীগ সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ রাজস্ব ভান্ডার গড়ে তোলা। এ লক্ষ্যে প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর, দক্ষ, যুগোপযোগী ও জনবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। করোনাভাইরাস মহামারির সময়েও ভ্যাট কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব আহরণে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন- এজন্য আমি তাদের এ প্রচেষ্টাকে আবারও সাধুবাদ জানাই। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং আর্থসামাজিক উন্নয়ন তথা জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয়ে আমি সকলকে একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনের জন্য আহ্বান জানাই।

আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এরইমধ্যে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া ৯ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া জেলা পর্যায়ের সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০২টি প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে।

এনবিআর যে পরিমাণ রাজস্ব আহরণ করে, এর ৩৮ শতাংশের বেশি ভ্যাট খাত থেকে আসে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে নিরলসভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।

ভ্যাট দিবস নিয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) আব্দুল মান্নান সিকদার বলেন, এবার কোভিড পরিস্থিতির কারণে ভ্যাট দিবসে অনেক কর্মস‚চি বাতিল করা হলেও কেন্দ্রীয়ভাবে সেমিনার ছাড়াও সকল ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।

ভ্যাট সম্পর্কিত গুরুত্বপ‚র্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..