টিএসএস কর্তৃক অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

টিএসএস কর্তৃক অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ
জগদীশ দাশ, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠন কতৃক আয়োজিত অনলাইনে শ্রীমদ্ভগবদ গীতা শ্লোক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ নূতন কালিবাড়িতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রিতম দত্ত সজীব এর সভাপতিত্বে ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক পবলু দত্ত জয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী অরুন ভট্টাচার্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার এর সহ সভাপতি মহিম দেব মধু,ছাত্র যুব ঐক্যপরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন,আমতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাত্র যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখা  সাধারণ সম্পাদক  সুজিত দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুমেশ দাশ যিশু, সমাজকর্মী অ্যাডভোকেট দিপক চন্দ্র ধর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ,শ্রীগৌরবাণী পত্রিকার সহ-বার্তা সম্পাদক নয়ন লাল দেব, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্টাতা হিমাদ্রী রায় প্রান্ত ও ভাগবত আলোচক নির্মল কান্তি সুত্রধর। টিএসএস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দিপু কর্মকার, সাধারন সম্পাদক জগদীশ দাশ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি সুমন দে  অর্থ সম্পাদক টিটু পাল প্রমুখ। অনুষ্ঠানে অনলাইনে শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩জন করে বিজয়ী মোট ১২ জনের মধ্যে পুরস্কার হিসাবে নগদ অর্থ, সনদ ও গ্রন্থ প্রদান করা হয়।
পরে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে টিএসএস এর কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।