× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা-ভুল এন্ট্রির অভিযোগে সাময়িক বন্ধ আমদানি-রপ্তানি ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী শিল্প খাতের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি কোর্স প্রণয়ন করা হবে মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই – মন্ত্রী ফকির মাহবুব আনাম অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

পিআইডি

‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬’ ক্রিকেট খেলার ধারাবিবরণী বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
তথ্য ক্যাডারের কর্মকর্তারা
প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় তথ্য ক্যাডারের কর্মকর্তারা

          আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬’- এর দিবা রাত্রির চারটি টি-২০ ক্রিকেট ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটির চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

          ৫ ফেব্রুয়ারি ধূমকেতু বনাম দূরন্ত, ৬ ফেব্রুয়ারি ধুমকেতু বনাম দুর্বার, ৭ ফেব্রুয়ারি দূরন্ত বনাম দুর্বার ও ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলা সন্ধ্যা ৬টায় বাণিজ্যিক কার্যক্রম, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএ ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার এফএম ১০০.৮ মেগাহার্জ, বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২.০ মেগাহার্জ, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জ, এবং রাঙ্গামাটি ১০৩.২ মেগাহার্জ ফ্রিকোয়েন্সি অনুযায়ী উক্ত খেলার চলতি ধারাবিবরণী একযোগে প্রচার করা হবে।

          বাংলাদেশ বেতারের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..