× Banner
সর্বশেষ
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০

অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে জানালেন ভিসি

admin
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ বাদে সব প্যানেলই ভোট বর্জন করেছে। তবে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে শিক্ষার্থীরা৷ তাদের ব্যাপক অংশগ্রহণে ডাকসু তার ঐতিহ্যের পথে আরেক ধাপ এগিয়ে গেল।

সোমবার ডাকসুর ভোট গ্রহণের শেষ পর্যায়ে রোকেয়া হলের সামনে এই মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা আমি অভিভূত হয়েছি। আমারা তাদের মাধ্যমে উৎসাহিত হচ্ছি।

এর আগে দুপুর ১টার কিছুক্ষণ পরে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম জোট, স্বাধিকার, কোটা ও স্বতন্ত্র জোট। ছাত্রদল ছাড়াও সরকার সমর্থিত জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। তারা ঢাবি প্রশাসনের বিরুদ্ধে অনিয়মে সহযোগিতার অভিযোগ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..