× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নোয়াখালী প্রতিনিধি

অটোরিকশায় চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু  

Kishori
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  নিহত আলমগীর হোসেন ওরফে রাব্বি (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের সিরাজ স্বর্ণকার বাড়ির মো.ওলেমানের ছেলে।  সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিল।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের রাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি দাবি করেন, নিহত ব্যবসায়ী একই গ্রামের রাজনের অধীনে ব্যাটারী চালিত অটোরিকশায় করে মুরগি বিক্রি করত।  প্রতিদিনের ন্যায় সে রিকশা চালিয়ে কাজ শেষে পুনরায় রাজনের বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। অসাবধানতাবশত সেখানে রিকশা চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল থেকে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
অপর এক প্রশ্নের জবাবেব চেয়ারম্যান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..