× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

রাজধানীর কাপ্তানবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক খোয়ালেন সাড়ে ৩ লাখ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
করোনা রোগীর চিকিৎসায় হাসপাতাল
corona care hospital in dhaka

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে কবির হোসেন (২৫) নামে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আশরাফুল হায়দার জানান, পল্টনে ‘কুইক লিংক টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন তারা। কবির নারায়ণগঞ্জে গিয়েছিলেন পণ্য ডেলিভারি দিতে। সেখান থেকে টাকা নিয়ে আবার ঢাকায় ফিরছিলেন। বিকেলে কবিরের ফোন থেকেই খবরে কাপ্তানবাজার ইলেকট্রনিক মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করেন, কবিরের কাছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিল। সেগুলো আর তার সঙ্গে পাওয়া যায়নি। পরিবার নিয়ে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..