× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
মাদারীপুরে কর্মবিরতি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সারে ৯টা শুরু হয়ে সারে ১১টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর সিভিল সার্জনের কার্যালয়, ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও সদর হাসপাতালের ১০-২০ গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতি পালন করে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ কর্ম সূচিতে উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ফার্মাসিস্ট রনি ভৌমিক, মেডিকেল টেকনোলজিস্ট মো.শামীম হাসান, অফিস সহকারী মো. রিয়াজ আহমেদ ও সিনিয়র স্টাফ নার্স অচনা মহেন্দ্র সহ প্রায় ৪০-৫০ জন কর্মকর্তা-কর্মচারী।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
“পে-স্কেল, পে-স্কেল, দিতে হবে দিয়ে দাও”,
“পে-স্কেল নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না”,
“আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে”,
“অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে।”

বিক্ষোভকারীরা বলেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা না হওয়ায় বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে তারা আর্থিক চাপে রয়েছেন বলে দাবি করেন।

আন্দোলনকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই, অর্থাৎ ১২ ফেব্রুয়ারির পূর্বে ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..