× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

চাকরি ডেস্ক

৯ম গ্রেডসহ তিন পদে নিয়োগ দেবে সুুপ্রিম কোর্ট

ACP
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
৯ম গ্রেডসহ তিন পদে নিয়োগ দেবে সুুপ্রিম কোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট তিনটি পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম : গণসংযোগ কর্মকর্তা। পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদের নাম: প্রটোকল অফিসার। পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: প্রধান বিচারপতির সহকারী একান্ত সচিব। পদসংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

বয়সসীমা : ২০২২ সালের ৩১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

আগ্রহীদের http://supremecourt.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ ২২০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..