× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

৭ মাস পর দেশে প্রথম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম, শুক্রবার ৯ অক্টোবর ২০২০: কিশোর-যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই- করোনায় সাত মাস ধরে ক্রীড়া প্রতিযোগিতাগুলো বন্ধ থাকার পর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে একথাই বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত এ টুর্ণামেন্ট উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
 
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম মেহেদী হাছানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবং অন্যান্যের মধ্যে সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী  এহছানুল হায়দার বাবুল, হাছান সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
 
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানের কিশোর-যুবারা এখন আর আমাদের মতো মাঠে গিয়ে খেলেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব ভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে আমাদের তরুণ সমাজকে বের করে আনতে হবে। কিশোর-যুবাদের অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। আজকে ধর্ষণসহ নানা অপরাধ থেকে কিশোর-যুবাদের রক্ষার একটি বড় উপায় হচ্ছে পাড়ায় পাড়ায় খেলাধূলার ব্যাপকতা করা।
 
করোনাকালের এই স্থবিরতা বেশিদিন রাখা যায়না, এটা কাটানোর জন্য খেলাধূলার বিকল্প নেই উল্লেখ করে ড. হাছান বলেন, আমি মনে করি খুব সহসা চট্টগ্রামে লীগ খেলাও আয়োজন করা প্রয়োজন। 
 
তথ্যমন্ত্রী বলেন, করোনার কারণে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের কোথাও করোনার কারণে এই টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। কিন্তু করোনাকালে জীবন স্তব্ধ হয়ে থাকতে পারেনা। আমাদের সবাইকে যেমন করোনা মোকাবিলা করতে হবে, জীবন এবং জীবিকাও অব্যাহত রাখতে হবে। একইভাবে জীবনের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত খেলাধূলাও আমাদের অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্য নিয়েই করোনাকালে বাংলাদেশে প্রথম সিজেকেএস ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু করলো। সেজন্য সিজেকেএসকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। 
 
জাতির পিতার ফুটবল অনুরাগের কথা উল্লেখ করে এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এখানে অনেকে জানেননা, বঙ্গবন্ধু নিজেও কিন্তু ফুটবল খেলতেন। বঙ্গবন্ধু যখন স্কুলছাত্র তখন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান। তখন শেখ লুৎফর রহমানের টিমের সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন টিমের খেলা হয়েছিল টুঙ্গিপাড়ায়। সেই খেলায় বাবার টিমকে তিনি হারিয়ে দিয়েছিলেন।’


এ ক্যটাগরির আরো খবর..