× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৭ এপ্রিল থেকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/second-dose-vaccine.jpg

“বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনার প্রথম ডোজ গ্রহণের ৮ সপ্তাহ পর ২য় ডোজ গ্রহণের কথা বলা হয়েছে। সারাদেশে ৭ ফেব্রুয়ারি একযোগে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে দেশব্যাপি ২য় ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ দুপুরে, সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং পুনঃনির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত এক সভা শেষে উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

বর্তমানে দেশে ভ্যাকসিন গ্রহণের জন্য ৩৬ লক্ষ ৪৩ হাজার ২৫৯ জন মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী একইসাথে এ পর্যন্ত (২৭ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে মোট ২৩ লক্ষ ৮ হাজার ১৫৭ জন মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১৫,১৮,৭১৫ জন এবং মহিলা ৭,৮৯,৪৪২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। ভ্যাকসিনের নতুন ডোজ প্রদানে বিশে^র অনেক দেশই আগ্রহ প্রকাশ করছে এবং সরকারের সাথে আলোচনা করছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।

পূর্বের ৭০ লক্ষ ভ্যাকসিনের পাশাপাশি গতকাল রাত সাড়ে ১১টায় আরো নতুন ২০ লক্ষ ভ্যাকসিন দেশে এসেছে। দেশে চলমান চল্লিশোর্ধ ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পাশাপাশি দেশের শিক্ষক, বিমানের পাইলট, জাহাজের ক্রুসহ আরো অন্যান্য ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান।

সভায় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-এর মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..