× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

৫ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সেনাদের গুলিতে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জেরুজালেমে পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। রোববার ওল্ডসিটিতে এসব ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানিয়েছে, রোববার বিকেলে ওল্ডসিটির প্রবেশমুখে দামাস্কাস গেট প্লাজায় অবস্থানরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর দুই ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের দিকে পাল্টা গুলি ছুড়লে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি লক্ষ্য  করে দুই কিশোর পাথর ছুড়ছিল। এ সময় তাদের দিকে গুলি ছুড়লে দুজনেরই মৃত্যু হয়। তৃতীয় ঘটনাটিও ঘটেছে পশ্চিম তীরে। জেরুজালেমের কাছে একটি চেকপোস্টে এক ফিলিস্তিনি ইসরায়েলের আধা সামরিক বাহিনীর সদস্যদের প্রতি পাথর ছুড়ছিল। এসময় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের মধ্যে তিনজন কিশোর। ইসরায়েলি বাহিনী বলছে, তাদের ওপর হামলার চেষ্টা করার সময় এসব ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত বছর ইহুদি ও মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৭৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ইসরায়েলি সেনা।


এ ক্যটাগরির আরো খবর..