× Banner
সর্বশেষ
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস: আত্মনির্ভরতার পথে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ নাগাসাকি দিবস: ধ্বংসের স্মৃতি থেকে শান্তির অঙ্গীকার আন্তর্জাতিক আদিবাসী দিবস: অধিকার, মর্যাদা ও টেকসই জীবিকার প্রশ্ন মেসির বাবার মৃত্যু: শেষকৃত্যে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি আজ ৯ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ আগস্ট (২৩ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

ACP
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি
৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে।

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই, পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।” সোমবার বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, “সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না; ব্যক্তির কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না।”

তথ্য আদান-প্রদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বর্তমান অবাধ তথ্যের যুগে সঠিক তথ্য সময়মতো না দিলে গুজব ছড়াতে পারে। তাই দ্রুত দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঠিক তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে।” পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ ঝিনাইদহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..