× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

৫৯ দল নিয়ে নতুন জোট করল জাতীয় পার্টি

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবদেকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স বা ‘সম্মিলিত জাতীয় জোটে’ ৫৯টি রাজনৈতিক দল শামিল হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এদের মধ্যে মাত্র দুটি দলের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে বলে জানা গেছে। এর একটি হচ্ছে জাতীয় পার্টি, অন্যটি ইসলামিক ফ্রন্ট।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নতুন জোটের ঘোষণা দেন। বেশ কিছুদিন ধরেই নতুন জোট ঘোষণার কথা বলে আসছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

এরশাদের নতুন এই রাজনৈতিক জোটে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০-৪০টি দল থাকবে বলেও বিভিন্ন সময় আলোচিত হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল নরসিংদীতে দলের এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, এ মাসের (এপ্রিল) মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে।


এ ক্যটাগরির আরো খবর..