× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

৫৫ নং ওয়ার্ডকেও ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

SDutta
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডকে ঢাকা-৭ (লালবাগ,চকবাজার) আসনে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন এবং ৫৫ নং ওয়ার্ডকেও ঢাকা-৭ (লালবাগ চকবাজার) আসনের অন্তর্ভুক্ত করার দাবিতে  ৬ আগস্ট, বুধবার, দুপুর ১ঃ০০টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে কামরাঙ্গীরচরের জনগণ।

মানববন্ধনে এলাকার লোকজন ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের অধীনে থাকার আর্জি জানায়। প্রশাসনিক জটিলতা এড়ানোর জন্য তারা সকলে ঢাকা-৭ আসনে থাকার ইচ্ছা প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৭ সংসদীয় এলাকা থেকে কর্তন করে কামরাঙ্গীরচরকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এলাকাবাসী ঢাকা-৭ আসনের অধীন থেকে তাদের বিগত দিনের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তী সময়ে ডিএসসিসি ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করে রাজধানী থেকে আলাদা করে দেয়। কিন্তু নতুন সীমানা নির্ধারণ গেজেটে ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত করা হলেও ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসনের সঙ্গে রেখে দেওয়া হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..