× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে সাউথইস্ট ব্যাংক

admin
হালনাগাদ: বুধবার, ৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে বেসরকারি খাতের ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আজ বুধবার এ অনুমোদন পেয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে সাউথইস্ট ব্যাংক এই বন্ড ইস্যু করতে পারবে।

বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভারটেবল অর্থাৎ যা রূপান্তযোগ্য হবে না। এটি সম্পূর্ণ অবসায়নযোগ্য। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর।

বন্ডটি শুধু ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..