× Banner
সর্বশেষ
অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ কোরবানির সব বর্জ্য অপসারণ বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার মধ্যেই সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দ‌ক্ষিণ সি‌টি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘নগরবাসীর সার্বিক সহযোগিতায় এই মুহূর্ত পর্যন্ত (সকাল সাড়ে ১১টা) দক্ষিণ সিটি করপোরেশন এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করতে সমর্থ হয়েছি।’

মেয়র জানান, গত দুই দিনে ৩২৪টি গাড়িতে দুই হাজার ৯০২টি ট্রিপের মাধ্যমে ১৯ হাজার আট টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এবার ঈদে দক্ষিণ সিটি করপোরেশনে দুই লাখ ৪০ হাজার পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি।

ঈদের দিন শান্তিনগর এলাকায় কোরবানির পশুর রক্ত আর বৃষ্টিতে জলাবদ্ধতা আর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সাঈদ খোকন বলেন, ‘ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ব্যাপারে সতর্ক থাকা হবে।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..