× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি

৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আন্দোলন
আন্দোলন

মৌসুমী কর্মীদের স্থায়ীকরণ,সরকার ঘোষিত পে-কমিশনের ন্যায় মজুরি কমিশনের শ্রমিকদের বেতনের সাথে বিশেষ সুবিধার অর্থ ১৫℅ সহ ৩ দফা দাবিতে পাঁচ দিনের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলসে উত্তপ্ত বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালিত হয়েছে।

জানা যায়, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বানে মোবারকগঞ্জ সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক মিলন হোসেনসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তাদের ৩ দফা দাবিনামা আনুষ্ঠানিকভাবে পেশ করেন। ​আন্দোলনরত শ্রমিকদের ৩ দফা দাবি হল, অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবল থেকে স্থায়ীকরণ ও পদ সমন্বয় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে দ্রুত বাস্তবায়ন করা ও পে-কমিশনের আদলে নতুন মজুরী কমিশন ঘোষণার দাবি।

শ্রমিক নেতা জানান, ৫ দিনের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়। উল্লেখিত ঘোষণা হল, ১৯ জুলাই (রবিবার) মিলের সকল দফতরে কর্মসূচি অবহিতকরণ (সম্পন্ন), ​২০ জুলাই (সোমবার)মিল প্রাঙ্গণে গেইট মিটিং (সম্পন্ন), ​২১ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টায় বিক্ষোভ মিছিল এবং সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালিত।

২২ জুলাই (বুধবার) সকাল ৯টায় বিক্ষোভ মিছিল এবং সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টার কর্মবিরতি। ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে পূর্ণ দিবস কর্মবিরতি এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন।

প্রতিবাদ সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও ন্যায্য দাবি না মেনে নিলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে। অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে সরকার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..