× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ১২১ প্রার্থী

admin
হালনাগাদ: বুধবার, ১ আগস্ট, ২০১৮

৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৩৭ মাস পর নিয়োগের প্রজ্ঞাপন জারি করলো জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের(পিএসসি) সুপারিশ থেকে ১২১ জন প্রার্থী চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়েছেন।

প্রজ্ঞাপনে দুই হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ১৭ অক্টোবর দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০১৬ সালের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। একই বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

এরপর ২০১৭ সালের ১২ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..