× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

২ বিশ্ববিদ্যালয় থেকে ‘হিন্দু’, ‘মুসলিম’ নাম বাদ দেয়ার সুপারিশ ইউজিসির

admin
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) থেকে ‘হিন্দু’ এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (এএমইউ) থেকে ‘মুসলিম’ শব্দ দু’টি বাদ দেওয়ার প্রস্তাব দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এএমইউ-এর অডিট রিপোর্টে সুপারিশের কলামে এই প্রস্তাব দিয়েছে ইউজিসির প্যানেল। দেশজুড়ে ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে তদন্তের জন্য একটি কমিটি তৈরি করতে ইউজিসিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেই তালিকায় ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও। নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির ওই কমিটির এক সদস্য বলেন, “কেন্দ্রের অনুদান পাওয়া যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। বিএইচইউ বা এএমইউ-এর মতো বিশ্ববিদ্যালয়গুলিতে ‘হিন্দু’ বা ‘মুসলিম’ শব্দগুলি থাকলে তাতে এই ধর্ম নিরপেক্ষ ভাবনার মূলে আঘাত করে। তাই আমরা এই শব্দগুলি বাদ দেওয়ার প্রস্তাব করেছি।” এই বিশ্ববিদ্যালয়গুলির নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাতাদের নামে করারও সুপারিশ করেছে ইউজিসি। আলিগড় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, এখানকার প্রাক্তনীরাই এখানে শিক্ষকতা করার সুযোগ পান। সেই সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছে এই প্যানেল।


এ ক্যটাগরির আরো খবর..