× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন সেই অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকা

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকা

দীর্ঘ ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কালীগঞ্জে অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকা সোমা ব্যানার্জি (৩৫)। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় (২৪ মার্চ) রোববার রাত ১০ টার দিকে তিনি মারা যান। তার মরদেহ কালীগঞ্জ আনার পর সোমবার দুপুরে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামে দাহ করা হয়।

উল্লেখ্য, গত ৩রা মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে এক অগ্নিকা-ের ঘটনায় তিনি অগ্নিদগ্ধ হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিল। ফুটফুটে দুই শিশু সন্তানের জননী সোমা ব্যানার্জি (৩৫) স্বামী সন্তান নিয়ে ওই ভবনের ৪র্থ তলাতে ভাড়া থাকতেন।

নিহতের স্বামী স্কুল শিক্ষক সুব্রত ব্যানার্জি জানায়, তার স্ত্রী উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তারা শহরের কৃষি ব্যাংক ভবনের চার তলাতে ভাড়া থাকতেন। ওইদিন অগ্নিকান্ডের সময়ে তার স্ত্রী একা বাসাতে ছিলেন। বিকালে ভবনের নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। এ সময় প্রান বাঁচাতে ভয়ে তার স্ত্রী ৪র্থ তলা থেকে নামতে গিয়ে মারাতœক অগ্নিদগ্ধ হওয়ার পর থেকেই ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..