× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

২০ দলীয় জোটে ভাঙনের সুর- সুরঞ্জিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত মন্তব্য করেছেন, ২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে।

রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেন গুপ্ত  বলেন, ইসলামী ঐক্যজোট গেছে, আরও অনেকে যাই যাই করছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত বিএনপি টিকবে কি না সন্দেহ।

তিনি বলেন, ভুল রাজনীতি করলেই এমন দশা হয়। যেমন, মুসলিম লীগ ও জাসদের ফালাফালি এখন আর নেই।

তিনি বলেন, শিক্ষকদের মর্যাদার পাশাপাশি সম্মানজনক বেতনও দিতে হবে। কিছু সিনিয়র মন্ত্রীরা উল্টা-পাল্টা বক্তব্য দিয়ে প্যাঁচ লাগান। শুধু নিজেদের সুবিধা দেখলেই হবে না। দেশটি আমলাতান্ত্রিক নয়, এটি প্রজাতন্ত্র।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, সিদ্ধান্ত খালেদা জিয়ার আর বুদ্ধি তারেকের। এভাবে শুদ্ধ রাজনীতি হতে পারে না। জামায়াতকে ছাড়তে হবে। জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে শুদ্ধ রাজনীতি হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্পষ্ট করে বিএনপিকে বলতে হবে তারা কি কি ভুল করেছে? আর তার খেসারত কি দেবে? স্বীকার করলে পুরোটাই করতে হবে। স্পষ্ট করে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে ভুল না করার প্রতিশ্রুতি দিলে ক্ষতি নেই বরং লাভই বেশি। রাজনীতিতে এমনটা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ইস্কান্দার মির্জা শামীম, আওলাদ হোসেন, হারুন চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..