× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

২০ টাকা দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

পঞ্চগড় সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিশুটির বাবা-মা (রশিদুল ইসলাম ও তরিনা খাতুন) জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী রুমি বাড়ির পাশে খেলছিল। এ সময় একই এলাকার অটোভ্যান চালক আব্দুল আজিদ (৪৫) বাসায় কেউ না থাকায় শিশুটিকে ডেকে নেয়। শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে হাতে ২০ টাকার নোট ধরিয়ে দেয়। এক মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির বাবা-মা আরও জানান, ব্যাথা ও রক্ত বের হওয়ায় শিশুটি চিৎকার করলে আজিদ ভ্যান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। শিশুটি অস্বাভাবিক অবস্থায় বাড়িতে গেলে আজিদ তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে সে জানায়। পরে শিশুটিকে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমীর হোসেন, ডা. মনসুর আলম চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন। শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডা. আমীর হোসেন জানান, শিশুটি ধর্ষিত হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, তবে শিশুটি নিম্নাঙ্গে আঘাত পেয়েছে এ কারণে রক্তপাত হচ্ছে।

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। অভিভাবকের সাথে কথা বলি। মামলা প্রক্রিয়াধীন। আসামিকে ধরার চেষ্টা চলছে


এ ক্যটাগরির আরো খবর..