× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

২০৩০ সালে ২ কোটি মানুষ ক্যান্সার ঝুঁকিতে পড়বে

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আগামী ২০৩০ সাল নাগাদ দেশে প্রায় ২ কোটি ১৪ লাখ মানুষ ক্যান্সারের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার বেলা ১১টায় সংগঠনটি আয়োজিত জাতীয় তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় এ আশঙ্কার কথা জানানো হয়। তামাক নিয়ন্ত্রণ অসংক্রামক রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম।

মূলপ্রবন্ধে সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘বর্তমানে দেশে পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর খাবার, তামাক ব্যবহার, কায়িক পরিশ্রম কমে যাওয়াতে প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষ একটি অসংক্রামক রোগের (হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়েবেটিস) ঝুঁকিতে রয়েছে। আগামী ২০৩০ সাল নাগাদ দেশে প্রায় ২ কোটি ১৪ লাখ মানুষ ক্যান্সারের ঝুঁকিতে পড়বে। শুধু চিকিৎসার দিকে নয়, এ অবস্থা নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে।

সভাপতির বক্তব্যে তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। প্রতিবছর এ অঞ্চলে ৭৯ লাখ মানুষ অসংক্রামিত রোগে মারা যায়। প্রকৃতপক্ষে ৮০ ভাগ অপরিণত হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিস এবং ৪০ ভাগ ক্যান্সার প্রতিরোধযোগ্য।

সভায় বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন পল্টু, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সেক্রেটারি হেলাল আহমেদ, মানবিকের উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন প্রমুখ। এর আগে সকাল ১০টায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবিতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া সারা দেশব্যাপী বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস উদযাপন করছে।


এ ক্যটাগরির আরো খবর..