× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চগড়ের বোদা পৌরসভা থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।
আজকে পরিদর্শনে এসে আমরা দেখতে পাচ্ছি সেই খালটি ভরাট হয়ে আছে। এখন আর সেই খালের জায়গায় খাল নেই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল খাল ও নদী খননের এবং আমরা বিশ হাজার কিলোমিটারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাধ এলাকার খাল পুর্নখননের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিগত সময়ের কারণে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা পালটাতে বিশেষ করে খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা আছে। সে অবস্থা দূর করে আমরা পানি উন্নয়ন বোর্ডকে নতুন করে ফিরিয়ে আনবো। পানি উন্নয়ন বোর্ডের যে টেন্ডারগুলো হয়, যে নদী-খাল আর জলাশয় খনন হয় তখন দেখা যায় বর্ষার সময়। সে সময় নদীতে আমরা আমাদের ব্লকেজগুলো ফেলি, যেগুলো আসলে কোনো কাজে আসে না।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী, খাল, জলাশয় খননের ক্ষেত্রে ছয় থেকে সাত মাস। সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করবো। বর্ষাকালে আমাদের জরুরি কোনো বিষয় ছাড়া কোনো জায়গায় এই নদী খনন বা খাল খনন বা জলাশয় খনন এবং কোথাও কোনো ব্লক ফেলবো না।
কাজেই আমি বিশ্বাস করি আমাদের মন্ত্রণালয়ে যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো। শুধু বাস্তবায়ন করা না, পরবর্তীতে যারা আবার সরকারে আসবেন তারাও যেন সুবাতাস পায় এটার জন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..