× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

১৬০টি মসজিদ বন্ধ করবে ফ্রান্স সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ১৬০টি মসজিদ বন্ধ করে দিচ্ছে ফ্রান্স সরকার। হাসান আল আলাউই নামে ফ্রান্সে আঞ্চলিক ও স্থানীয় ইমাম নিয়োগে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।

গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ১৩১ জন নিহত হয়। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ২ হাজার ২৩৫টি অভিযান পরিচালনা করেছে এবং ২৩২ জনকে আটক করেছে। হাসান আল আলাউই জানান, সরকারি কর্মকর্তাদের হিসাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করে দেওয়া হবে।  কারণ, এসব মসজিদ লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এগুলোতে ঘৃণা ছড়ানো হতো।

তিনি জানান, ফ্রান্সে মোট ২ হাজার ৬০০ মসজিদ রয়েছে ।

প্রসঙ্গত, ইউরোপে জার্মানির পরই ফ্রান্সে সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বাস করেন। দেশটিতে প্রায় ৫০ লাখ মুসলমান রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কাজেনভ জানিয়েছেন, গত দুই সপ্তাহে তিনটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার পূর্ব প্যারিসের একটি ‘চরমপন্থি’ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে জিহাদি কাগজপত্র জব্দ করা হয়েছে। অপর যে দুটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, তার একটি প্যারিসে ও অপরটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বের শহর লিয়নে অবস্থিত।


এ ক্যটাগরির আরো খবর..