× Banner
সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সোমবার (৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে। উন্নয়ন অগ্রযাত্রার এ গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের জনশুমারি অতীতের যেকোনো শুমারি অপেক্ষা অধিকতর গুরুত্ব বহন করছে। এছাড়া এবারের জনশুমারি ও গৃহগণনা-২০২২ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে করা হবে, যা ডিজিটাল বাংলাদেশের উদাহরণ হতে যাচ্ছে।

তিনি বলেন, জনশুমারির মতো একটি ব্যাপক ও বৃহৎ কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সদরদপ্তরসহ তাদের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

মন্ত্রী বলেন, প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..