× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

১৩০ বছরের পুরনো বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণ হল

admin
হালনাগাদ: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ১৩০ বছরের পুরনো বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজকে জাতীয়করণ করা হল।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ পঞ্চগড় জেলার সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ।

অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়ে আছে এ বিদ্যাপীঠটি। এলাকাবাসীর প্রাণের দাবী ছিলো এ বিদ্যাপীঠটি জাতীয়করণের। এ নিয়ে আন্দোলন, সংগ্রাম, মানববন্ধন, অবরোধের মত কর্মসূচি পর্যন্ত দিতে হয়েছে এলাকাবাসীকে।

মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজনের অক্লান্ত পরিশ্রমের ফলে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজকে  জাতীয়করণ করা সম্ভব হয়েছে। এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজনকে অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..