× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

১০-২ গোলের ব্যবধানে রিয়ালের ঐতিহাসিক জয়

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রোববার রাতে স্প্যানিশ লা লিগায় ঐতিহাসিক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ঘরের মাঠে ৯ জনের রায়ো ভায়োকানোকে হারিয়েছে ১০-২ গোলের ব্যবধানে। রিয়াল মাদ্রিদ শেষ কবে এত বড় ব্যবধানে জিতেছিল, সেটা জানতে ঘাঁটতে হবে ৫০ বছরের ধুলোয় মোড়ানো ফাইল। আজ থেকে ৫০ বছর আগে প্রতিপক্ষের জালে ১০টি বল জড়িয়েছিল রিয়াল। সেই স্মৃতি তারা রোববার বার্নাব্যুতে ফিরিয়ে আনে।

রিয়ালের বড় জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন গ্যারেথ বেল। তিনি একাই করেন ৪ গোল। করিম বেনজেমা করেন হ্যাটট্রিক। ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলি থেকে আসে আরো ২ গোল। আর ম্যাচের শুরুতে দানিলো করেন এক গোল। প্রথমার্ধের ১০ ও ১২ মিনিটে ভায়োকানো দুটি গোল শোধ দিতে পারলেও এরপর আর রিয়ালের জালের নাগাল পায়নি তারা।

ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। গোলটি করেন দানিলো। এরপর ম্যাচের ১০ ও ১২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় ভায়োকানো। কিন্তু এরপর রিয়াল মাদ্রিদের বিবিসিতে  (বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো) ধরাশায়ী হয় সফরকারী দল। ম্যাচের ২৫ মিনিটে গ্যারেথ বেল সমতা ফেরান। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ মিনিটে বেল তার দ্বিতীয় গোলের দেখা পায়। ফলে ৪-২ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় রিয়াল।

বিরতির পর তারা আরো ছয়টি গোল করে। ৪৮ মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধান হয় ৫-২। ৫৩ মিনিটে রোনালদো তার জোড়া গোল পূর্ণ করেন। আর রিয়াল লিড নেয় ৬-২ ব্যবধানে। ৬১ মিনিটে গ্যারেথ বেল হ্যাটট্রিক পূর্ণ করলে রিয়াল এগিয়ে যায় ৭-২ গোলে। ৭০ মিনিটে বেল তার চতুর্থ গোলটি করেন (৮-২)। ৭৯ ও ৯০ মিনিটে দুটি গোল করে বেনজেমাও তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ফলে রিয়ালের জয় নিশ্চিত হয় ১০-২ ব্যবধানে।

এমন জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।


এ ক্যটাগরির আরো খবর..