× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি(আব্দুল আউয়াল)

১০ টাকা টোল কম দেওয়ায় চালককে মারধর 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
টোল কম দেওয়ায় চালককে মারধর 

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা টোল কম দেয়ায় এক  নসিমন চালক ও এক গরুর ব্যাপারিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার(৭ জুলাই) পৌর শহরের রোড বালিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গরুর ব্যাপারি শহিদুল ইসলাম ও নসিমনের চালক জহিরুল ইসলাম। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।
সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন একই রশিদে মালিক ও শ্রমিক যৌথ কল্যাণ ও টার্মিনাল উন্নয়নের নামে ৩০ টাকা করে টোল আদায় করছে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে গরু নিয়ে একটি নসিমন মাদারগঞ্জ হাটে যাচ্ছিলো। বালিয়াডাঙ্গী মোরে ওই সংগঠনের লোকজন টোল আদায় করছিল। ৩০ টাকার জায়গায় ২০ টাকা দেওয়ায় ওরা নসিমনের চাবি খুলে নেয়। এবং উগ্র আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা নসিমন চালক ও গরুর ব্যাপারিকে মারধর করে।
জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান  বলেন, টোল আদায়কে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি সেখানে লোক পাঠিয়েছি। তবে নসিমনের চালক টোল না দিয়ে উল্টো আমাদের টোল আদায়কারীর গায়ে হাত দেন। যার কারণে শ্রমিকরা একটু ক্ষুদ্ধ হয়ে যায়। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ‘মারধরের ঘটনা আমার জানা নেই। তবে টোল আদায় নিয়ে মারধরের ঘটনা ন্যাক্কার জনক। আমি ঘটনাটা খতিয়ে দেখছি।’
পৌর শহরের ভেতরে এই সংগঠনের টোল আদায় বৈধতা আছে কিনা তাও জানাতে পারেননি এই পৌর মেয়র।
এদিকে পৌর শহরে যত্রতত্র টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে দেখছে পৌরবাসী ও সচেতন মহল। এটা সেটা উন্নয়নের নামে এ টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে তারা। এমনকি অধিকাংশ সাধারণ শ্রমিক এসব টোল দিয়ে বিনিময়ে কোনো সুবিধা পান না বলে জানিয়েছেন কয়েক ডজন চালক।


এ ক্যটাগরির আরো খবর..