১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জন্য জমি দান

মধুখালী প্রতিনিধিঃ  বহু প্রত্যাশিত ১০নং আড়পাড়া ইউনিয়নের ভবন জনগনের ভালোলাগা ভালোবাসার হৃদয়ের স্পন্দন স্বপ্ন-পূরনের মাইলফলক মাহেদ্রক্ষন গত ৬-১০-২০১৮ ইং তারিখ শনিবার ঢাকায় কমিশনের মাধ্যমে রেজিষ্ট্রি করা হল ভবনের জন্য ২৫ শতাংশ জমি। আর এই জমি মরহুম আব্দুল কুদ্দুস মোল্যার সুযোগ্য পুত্র গন নিঃশর্ত দান করলেন। ভবনের ২৫ শতাংশ জমি। ঢাকার বারিধারায় লেন-৪ হাউজ ২৮৫ তে বসেছিল ভাইদের মিলন মেলা।

সেই মিলন মেলায় যোগ হয়েছিলেন আড়পাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা সাথে ছিল গনমান্য ব্যক্তি বর্গ। অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভবনের জন্য লিখিত ২৫ শতাংশ জমির দলিল হস্তান্তর করেন মরহুম আঃ কুদ্দুস মোল্যা সুযোগ্য সন্তান মোঃ আঃ আউয়াল ও তার সহোদররা পরে মধ্যাহৃ ভোজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মধুখালী রেজিষ্টার অফিসের কর্মকর্তা বৃন্দ। এ খবরে এলাকার মানুষের মধ্যে উপচেপরা আনন্দ আর উল্লাসের ঢেউ বয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।