× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

চুয়াডাঙ্গা জেলা একাদশের কাছে ০-১ গোলে পরাজিত মেহেরপুর

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগীতায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়ামে উদ্বোধন করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বক্তব্য রাখেন এবং অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরান হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রতিনিধি সহিদুল ইসলাম বাচ্চু,রেজাউল হক জোয়ার্দ্দার,মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আনোয়ারুল হক শাহী,এ্যডঃ কাজী শহিদুল হক,জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট ফুটবলের উদ্বোধনী খেলায় মেহেরপুর জেলা একাদশ চুয়াডাঙ্গা জেলা একাদশের কাছে ০-১ গোলে পরাজয় বরণ করে। বিজয়ী দলের পক্ষে তরুণ জয়সূচক গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন পার্থ প্রতিম। তাকে সহযোগীতা করেন কামাল ও জুনায়েদ। মেহেরপুর এবং চুয়াডাঙ্গার বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..