× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বেনাপোল স্থলবন্দরে মজুরী বৃদ্ধির দাবীতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

আঃজলিল বিশেষ প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডিলিং শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
শনিবার (৪ জানুয়ার)  সকাল ৯টার সময় বেনাপোল স্থলবন্দর রাজস্ব দপ্তরের সামনে বেনাপোল বন্দরের ২টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৮৯১ ও ৯২৫) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুুজ্জামান অহিদ।
এসময় ৯২৫ এর সভাপতি রাজু আহমেদ বলেন, দেশের মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চিটাগাং বন্দরসহ অন্যান্য বন্দর গুলোতে  আমদানিকৃত মালামাল লোড-আনলোডের জন্য শ্রমিকদের মজুরী প্রতি টন প্রায় ৩০.৫৩ টাকা হলেও বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য মাত্র প্রতি টন ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দেশের অভ্যন্তরে দুই নিয়ম চলতে পারে না। আমাদের মজুরী বৃদ্ধির ব্যাপারে আমরা বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষ বিবেচনা পুর্বক টেন্ডার আহবান করবেন বলে আমাদেরকে আশস্থ করেছিলেন। কিন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদের কথা বিবেচনা না করে শ্রমিক ঠিকাদার নিয়োগের টেন্ডার দিয়েছেন আরও কম রেটে। তাই আমাদের দাবি নুন্যতম মজুরী নির্ধারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।
বেনাপোলের সকল শ্রমিক ভাইদের পরিবারের কথা চিন্তা করে এই নিন্ম দরে দরপত্র প্রত্যাহার জানিয়ে ও অন্যান্য বন্দরে ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মুল্যে মজুরী প্রদানে মানববন্ধনের মাধ্যমে তিনি আহবান জানান। যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামিতে আরো কর্মসুচি গ্রহন করা হবে বলে তিনি জানান।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের  সভাপতি মোঃ কলিমউল্লাহ, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, যুগ্ন-সাধারন সম্পাদক মফিজুর রহমান ও বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৯২৫  ইউনিয়নের সহ-সভাপতি আঃ রশিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেনসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..