× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ

হেফাজত নির্বাচনে মনোনয়ন ও সমর্থন দেবে না: আল্লামা শফী

admin
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক লক্ষ্য নেই উল্লেখ করে সংগঠনের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, কারও সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রুতা নেই। কোনো নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না।

শুক্রবার (২৫ নভেম্বর) হেফাজতের উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শানে রেসালত সম্মেলনে সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুমার পর থেকে চারটি অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ নোমান ফয়জী, মাওলানা মুহাম্মদ শফি, মাওলানা ইসহাক।

আল্লামা শফী বলেন, খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে। অন্যায়-অবিচার ও অনাচার, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর হয়ে যাবে। সাম্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের সর্বস্তরে।

সম্মেলনে বক্তব্য দেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানি, মাওলানা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা মুফতি শাখাওয়াত হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও হাফেজ মাওলানা মুহাম্মদ ফয়সাল।

আল্লামা শফী বলেন, হেফাজত একটি আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। এটি সর্বজনীন অরাজনৈতিক একটি প্লাটফরম। মুসলমানদের ইমান-আকিদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকগুলোর হেফাজত করার জন্য মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য।

মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয়নি এবং আগামীতেও হবে না। কাজেই হেফাজতকে নিয়ে রাজনৈতিক অপচেষ্টার দাঁতভাঙা জবাব হেফাজতে ইসলাম দিয়েছে।

এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

হেফাজত কোনো নির্বাচনে অংশ নেবে না


এ ক্যটাগরির আরো খবর..