× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

হেপাটাইটিস-বি পরীক্ষা করতে গিয়ে যুবক ‘অন্তঃসত্ত্বা’

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
হেপাটাইটিস-বি পরীক্ষা করতে গিয়ে যুবক ‘অন্তঃসত্ত্বা'

বিদেশ যাবেন সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস-বি’র পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের রিপোর্টে যা এসেছে, তা নিয়ে তিনি খুব বিব্রত ও চরম ক্ষুব্ধ।

রিপোর্টটিতে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩রা মার্চ তাকে এ রিপোর্ট দেয়া হয়। ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারই অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস-বি পরীক্ষার জন্য ১লা মার্চ রক্তের নমুনা দেন। ৩রা মার্চ পরীক্ষার রিপোর্ট দেয়া হয়। রিপোর্টে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা’।

রিপোর্টটিতে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মকবুল হোসেন। তিনি জানান, প্রচ- ভিড়ের মধ্যে ভুল করে এমন রিপোর্ট দেয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, হেপাটাইটিস-বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। রিপোর্টটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..