× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রাণ নিয়ে কোন দুর্ণীতি অনিয়ম সহ্য করা হবে না -হুইপ ইকবালুর রহিম

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রান কার্যকম অব্যাহত রেখেছে উল্লেখ করে বলেন, মানুষকে ধৈর্যশীল হয়ে ও সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রান নিয়ে কোন দুর্ণীতি অনিয়ম সহ্য করা হবে না। ত্রানের নামে যেই হোক কারও দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের এসব কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস প্রমুখ।

একই দিন করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস প্রদপ্ত ইফতার সামগ্রী ও ত্রান বিতরন করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস এর সত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..