× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

হিন্দু পরিবারের তিন ভাইকে চাঁদার দাবীতে পিটিয়ে আহত

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

পল্লব চৌধুরীঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় মাল্টি-পারপাস ব্যবসায়ী একই পরিবারের তিন ভাইকে চাঁদার দাবীতে পিটিয়ে আহত করেছে আলম গাজী টেনু ও তার বাহিনীর ক্যাডাররা।

আহতরা হলেন-প্যারাগন মাল্টি পারপাসের সিইও কাজল কুমার রায়, তার বড় ভাই বিধান কৃষ্ণ রায় এবং মেজ ভাই বিপ্লব চন্দ্র রায়।

বৃহস্পতিবার রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত টেনুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত বড় ভাই বিধান জানান, তার ছোট ভাই প্যারাগন নামে একটি মাল্টিপারপাস চালান। শাহ আলম গাজী টেনু তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা করতে পারবো না বলেও তিনি হুমকি দেন।তারা তা দিতে অস্বীকৃতি জানালে টেনু তার বাহিনীর ক্যাডারদের দিয়ে তিন ভাইকে ধরে নিয়ে গিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, টেনু গাজীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..