× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে আদালতে রিট

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, এ বিষয়ে রুল জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনাও চাওয়া হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও শালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না এ রিট আবেদন দায়ের করেন।

এতে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপি, চট্রগাম বিভাগের ডিআইজি, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, এসপি, নাসিরনগর থানার ইউএনও এবং ওসিকে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি কাজী মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে কয়েকটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..