× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য আয়োজনে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২ টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

লালগালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচসহ বর্ণাঢ্য আয়োজনে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর ১৮তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তিন দিনের সফর শেষে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..