× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিআইডি

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে -সংস্কৃতি সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
হাসান হাফিজুর রহমানের স্মরণসভা

সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা বলেছেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে। তিনি হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন।

আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা মিজ্ এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মু্খ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মজিদ হাসান। তিনি হাফিজুর রহমানের জীবন, সাহিত্য কর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন।

কানিজ মওলা বলেন, এই স্মরণসভার মাধ্যমে কবির জীবন ও কর্মের অনেক নতুন দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে এবং প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে কবির সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, ইউরোপীয় রাষ্ট্রগঠন প্রক্রিয়া, ধর্ম, ইতিহাস ও সমকালীন রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে কবির গভীর অনুধাবন তাঁর চিন্তাজগৎকে সমৃদ্ধ করেছিল। তাঁর সাহিত্যিক প্রতিভার পাশাপাশি রাষ্ট্র ও সমাজ সম্পর্কে দূরদর্শী ভাবনা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। এসময় সচিব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের বুদ্ধিবৃত্তিক ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কবির চিন্তা ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রীয় নীতি-ভাবনায় ইতিবাচক ভূমিকা রেখেছিল।

তিনি দেশের গবেষক, সাহিত্যিক ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে গবেষণা ও লেখালেখি প্রয়োজন। তাঁর অনন্য সাহিত্যকীর্তি ও চিন্তার উত্তরাধিকারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..