× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

হারেনি কেউই ম্যানইউ-ম্যানসিটির মধ্যে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে গত বছরের শেষটা হতাশার মধ্য দিয়ে কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলে সর্বশেষ ৮ ম্যাচে জয়বঞ্চিত ছিল ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি। তবে নতুন বছরের শুরুর ম্যাচে ওয়েন রুনির নৈপুণ্যে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে রেডডেভিলসরা। একই দিনে জয় পেয়েছে ম্যানচেস্টারের অপর ক্লাব ম্যানচেস্টার সিটি।

ওয়ার্টারফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনিরি প্রশিক্ষিত দলটি।

ওল্ডট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে সোয়ানসির জালে বল পাঠাতে পারেনি ম্যানইউ খেলোয়াড়রা। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন মার্শিয়াল। ডান দিক থেকে ওয়েলস মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান তিনি।

তবে ম্যাচের ৭০ মিনিটেই গোল করে ওল্ড ট্র্যাফোর্ডের উচ্ছ্বাস থামিয়ে দেন সোয়ানসির খেলোয়াড় গিলফি সিগার্ডসন। অসাধারণ এক হেডে সোয়ানসিকে সমতায় ফেরান আইসল্যান্ডের এই মিডফিল্ডার। তবে শেষপর্যন্ত দলীয় অধিনায়ক ওয়েন রুনির হাত ধরেই জয় নিশ্চিত হয় ম্যানইউর। ম্যাচের ৭৭ মিনিটে তার করা গোলেই স্বস্তির জয় পায় রেডডেভিলসরা।

এদিকে ওয়াটফোর্ডের মাঠে নাটকীয় জয় পেয়েছে ম্যানসিটি। গোলশূণ্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৫ মিনিটে সিটি খেলোয়াড় কোলারোভের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড (১-০)। গোল হজমের পর মরিয়া তখন ম্যানসিটি। ফলে ম্যাচের ৮২ মিনিটে ইয়া ইয়া তোরের গোলে ম্যাচে সমতায় ফিরে সিটিজেনরা। আর ৮৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।

এ জয়ে ২০ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট  নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।


এ ক্যটাগরির আরো খবর..