× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

হারাতে পারেনি ১০ জনের চেলসিকে আর্সেনাল

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
হারাতে পারেনি ১০ জনের চেলসিকে আর্সেনাল

দিনকয়েক আগে তারা থামিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রা। চেলসির ঘরের মাঠেও মিকেল আর্তেতার দলকেই ফেবারিট ভাবা হচ্ছিল। এই মৌসুমে ইউরোপের সবচেয়ে ইনফর্ম দলের একটি আর্সেনাল। তারওপর প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্লুদের মাঝমাঠের ইঞ্জিন মোইসেস কাইসেদো। তবে ১০ জনের দল নিয়েই সমানে লড়েই একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এনজো মারেস্কার দল।

রোববার (৩০ নভেম্বর) স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শিরোপাপ্রত্যাশী আর্সেনাল। ঘরের মাঠে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন ট্রেভো শ্যালোভাহ। পরে গানারদের সমতায় ফেরান মিকেল মেরিনো।

চেলসির বিপক্ষে এই নিয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকল আর্সেনাল। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে গানাররা।

আর্সেনাল পয়েন্ট হারায় লাভবান হয়েছে ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৩০ পয়েন্ট। আগের দিনে জয় পাওয়া সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে চেলসি।

৩৮ মিনিটে মেরিনোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাইসেদো। প্রথমে হলুদ কার্ড দিলেও পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেন।

ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল চেলসি। ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে ব্লুজ। অন্যদিকে গানারদের ৮টি শটের ৫টি লক্ষ্যে ছিল।

একজন কম নিয়েও বিরতির পর দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। ৪৭ মিনিটে পেদ্রোর হেড অসাধারণ নৈপুণ্যে ঠেকান ডেভিড রায়া। কিন্তু সেই কর্নার থেকেই লিড পায় চেলসি। রিসে জেমসের কর্নার হেডে জালে জড়ান শ্যালোভাহ।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে কর্নার থেকে ৭টি গোল করলো। ৮ গোল করা আর্সেনালই শুধু কর্নার থেকে তাদের চেয়ে বেশি গোল করেছে।

গোল শোধ করতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৯ মিনিটে বুকায়ো সাকার ক্রসে হেড করে গোল করেন মেরিনো। এই গোলের পর চেলসি ও আর্সেনাল একাধিক সুযোগ পেলেও কেউই কাজে লাগাতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..