× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

হামাসের হামলায় ২৬ দেশের ৩০০ এর বেশি নাগরিক নিহত 

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
hamas

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ২৩০০ জনের অধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে, ৩ হাজারের বেশি। নিহতদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছে। সেইসঙ্গে জিম্মি রয়েছেন অনেকে।

হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৭ নাগরিক, থাইল্যান্ডের ২৪, ফ্রান্সের ১৫, নেপালের ১০, আর্জেন্টিনার ৭ জন, ইউক্রেনের ৭, রাশিয়ার ৪, যুক্তরাজ্যের ৪, চিলির ৪ জন, অস্ট্রিয়ার ৩ জন, বেলারুশের ৩ জন, কানাডার ৩ জন, চীনের ৩ জন , ফিলিপাইনের ৩, ব্রাজিলের ৩ জন, পেরুর ২ জন এবং রোমানিয়ার ২ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া, আজারবাইজান, ক্যাম্বোডিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, কলম্বিয়া, প্যারাগুয়ের ১ জন করে নাগরিক নিহত হয়েছে। সেইসঙ্গে জার্মানি, মেক্সিকোর বহু মানুষ হামাসের হাতে জিম্মি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ইতালি, প্যারাগুয়ে, শ্রীলঙ্কা, তানজানিয়ার বহু মানুষ নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস গত শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে অতর্কিত আক্রমণ চালায়। অন্যদিকে হামাসের হামলার পর গাজায় একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..