× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

হামাসের হামলায় ইসরাইলি হতাহতের সংখ্যা ২,৫০৬ জনের বেশী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
hamas

হামাসের হামলায় ইসরাইলি নাগরিকদের হতাহতের সংখ্যা ২,৫০৬ জনেরও কম হবে না। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে ৩৫৩ জনের অবস্থা গুরুতর এবং আরও ৪৮৬ জনের মাঝারি আঘাত লেগেছে।

কান রেডিও এর আগে জানিয়েছে, ক্রমবর্ধমান সংঘাতে কমপক্ষে ৮শ’ ইসরাইলি নাগরিক নিহত এবং আরও ২,৪০০ জন আহত হয়েছে। ৭ অক্টোবর সকালে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

একই সাথে, হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদি রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।

হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছেন এবং ‘বিশেষ নিরাপত্তা পরিস্থিতি’ দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..