× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর জখম

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২০
হামলায় মা ও ছেলে গুরুতর জখম

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহ কালীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা চালিয়ে রাজা (২২) ও তার মা কাকলী বেগম (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বারপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হাসপাতালে চিকিৎসাধীন বারোপাকিয়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী কাকলী জানায়, গত এক সপ্তাহ আগে বাড়ীর পাশের্^ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশি শওকত তার স্বামীকে বেধড়ক মারপিট করেছিল। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার বেলা ১২ টার দিকে তার পুত্র রাজা বাড়ীর সামনে রাস্তায় দাড়িয়ে ছিল।

এসময় শওকত ও তার ৩ ছেলে শামিম, সবুজ ও শহিদ সহ ৬/৭ জন লাঠিসোঠা দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। প্রান রক্ষার্থে রাজা তার বাড়ীর মধ্যে আশ্রয় নিলে মা কাকলী ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। পরে এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর ঘটনাস্থলে আসেন। তিনি থানা পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানার ফোর্স ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, গোলযোগের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ওই ঘটনায় থানাতে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..