× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

হাতির মত মোটা আইএস শীর্ষ নেতাকে কারাগারে নিতে তুলকালাম

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ সম্প্রতি আইএসের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আবু আবদ-আল বারীকে গ্রেফতার করেছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু হাতির মত মোটা  ও ১৩৫ কেজি ওজন হবার কারনে এই আইএস নেতাকে পুলিশের গাড়ির বদলে পিক-আপে করে কারাগারে নিয়ে যেতে কার্যত তুলকালাম কান্ড বেধে যায়।

২০১৪ সালে ইউনুস নবীর মসজিদে বোমা হামলায় উসকানি দেয়ার জন্য তাকে দায়ী করা হচ্ছে। আইএসের দাসত্ব, ধর্ষণ, নির্যাতন ও জাতিগত নিধনের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে আটকের কথা জানিয়েছে ইরাকের নিরাপত্তা বিষয়ক গণমাধ্যম সেল।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসের কথিত শরিয়া কর্মকর্তা ও মুফতি বারীকে মানসুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ও তথ্যের ব্যাপক যথার্থতার পরেই তাকে গ্রেফতারের কথা জানিয়েছে তারা। আটক এই মুফতির নাম শিফা আল-নিমা হলেও আইএসের ভেতর তাকে আবু আবদ আল-বারী নামেই ডাকা হয়। মসুলের বিভিন্ন মসজিদে ধর্মীয় প্রচারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আইএসের আনুগত্য ও তাদের সঙ্গে যুক্ত হতে লোকজনকে তিনি উসকানি দিতেন। মসুল আইএসের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শিশুদের উগ্রপন্থা শিক্ষা দিতে তিনি আহ্বান জানিয়ে আসছিলেন। আইএসের প্রথম সারির একজন নেতা বলা হয়ে থাকে বারীকে। বেশ কয়েকজন পণ্ডিত ও বুদ্ধিজীবীকে হত্যায় তিনি ফতোয়া দিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..