× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিলে আজ মঙ্গলবার ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। নিহতরা হলেন হাবিবুল্লাহ (২৫) ও হেদায়েত উল্লাহ (২৬)। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্যটি নিশ্চিত করেন।

বাড্ডা থানার এসআই অনয়চন্দ্র পাল জানায়, হাতিরঝিলের ৪ নম্বর রোড দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও বলেন, হাবিবুল্লাহর বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার বাবার নাম ফজলুল করিম। হেদায়েত উল্লাহর বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায়। তার বাবার নাম আব্দুর রব। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হলিড্রিম আবাসিক হোটেলের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। তার বন্ধু হাবিবুল্লাহ গাজীপুর থাকতেন। চাকরির জন্য তার বন্ধু হেদায়েতের কাছে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..