× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

নিউজ ডেক্স

হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ করতে নির্দেশ দেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

একনেক সভাশেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন, যাতে পানি চলাচল যেমন কমবে, তেমনি সড়কও টেকসই হবে। পুলের মতো করে এলিভেটেড সড়ক নির্মাণ করতে হবে। গ্রামাঞ্চলে ব্রিজ ও কালভার্ট এমনভাবে করতে হবে, যাতে নিচ দিয়ে সহজে নৌকা চলাচল করতে পারে।

এম এ মান্নান জানান, ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..