× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ১২

admin
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

হবিগঞ্জে প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের টিপু সুলতান নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আট জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন। এর মধ্যে সুধাংশু, সুভাষ ও আব্দুল মালেক। আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনপ্রপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, সানু, জাবেদ, জহির, বকুল, আমির হোসেন, দুলাল, কামাল, ছায়েদ, জহিরুল ও ঝানু। দণ্ডপ্রাপ্তরা মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আদালতে কেবল সায়েদ মিয়া উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণ না হওয়ায় শাহ আব্দুল গণি, আবু মিয়া ও আব্দুল মজিদকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন শাহ নুরুল গণি।

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ৭ জানুয়ারি মহসিন মাস্টারের ছেলে টিপু সুলতানের ঘরে ঢুকে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

দুইদিন পর ৯ জানুয়ারি টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী মাধবপুর থানায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৩ নভেম্বর সিআইডির পরিদর্শক কামরুজ্জামান ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।


এ ক্যটাগরির আরো খবর..